ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশে ফিরলেন সাকিব

নতুন বছরের প্রথম দিনেই স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি পোস্ট করে জল্পনার জন্ম দিয়েছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি দেশে ফিরেছেন। রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মা শিরিন রেজাকে নিয়ে দেশে ফিরেন তিনি।


এর আগে গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলার সময় প্রথম কোয়ালিফায়ার খেলার আগে শ্বশুরের গুরুতর অসুস্থতার কথা শুনে যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পূর্বেই শ্বশুরকে হারান তিনি।


ads
ads
ads

Our Facebook Page